চোখের পাপড়ি দ্রুত বড় করার সহজ উপায় - The News Lion

চোখের পাপড়ি দ্রুত বড় করার সহজ উপায়



দি নিউজ লায়নঃ        নারীদের চোখের পাপড়ি বড় দেখালেই পুরো সাজে দারুণ গ্ল্যামারাস লুক এসে পড়ে। আর একারণে অনেকেই  অনুষ্ঠানের সাজে বেছে নেন ফলস আইল্যাশ। কিন্তু কেমন হয় যদি প্রাকৃতিক ভাবেই আপনার চোখের পাপড়ি বড় করে নেয়া যায়?  জানতে চান কৌশলটি? 


যা যা লাগবেঃ

শুধুমাত্র ক্যাস্টর অয়েল


ব্যবহার বিধিঃ

বাজার থেকে সব থেকে ভালো ব্র্যান্ডের প্রাকৃতিক ক্যাস্টর অয়েল কিনে নিন। প্রতিরাতে ভালো করে মেকআপ পরিষ্কার করে, মুখ ভালো করে ধুয়ে নিয়ে ঘুমুতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল চোখের পাতায় লাগিয়ে নিন, যাতে অয়েল ভালো করে শুষে নিতে পারে আপনার চোখের পাতার ত্বক।


ক্যাস্টর অয়েল একেবারে আইলাইনার যেখানে লাগান সেখানেই লাগাবেন, পুরো পাতায় লাগানোর প্রয়োজন নেই। চাইলে এই কাজের জন্য একটি আইলাইনার ব্রাশ ভালো করে পরিষ্কার করে নিয়ে তা দিয়ে আইলাইনার লাগানোর মতো করে ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন। প্রতিরাতেই এই কাজটি করবেন। বাদ দেবেন না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.